সর্বাধিক পঠিত

spot_imgspot_img

সর্বশেষ আপডেট

Homeদেশজুড়েচুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দু'নেতা আটক

চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দু’নেতা আটক

সাবেক দর্শনা পৌর মেয়র মোঃ আতিয়ার রহমান হাবু (৫৫) কে আটক করা হয়। তবে আতিয়ার রহমান হাবু'র আটকের বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশ থেকে নিশ্চিত করা হয়নি।

চুয়াডাঙ্গার দর্শনার সাবেক পৌর মেয়র কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতা আতিয়ার রহমান হাবুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ( এনএসআই) সুত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর চাটায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক অভিযান পরিচালনা করে কার্যক্রম কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা ও সাবেক দর্শনা পৌর মেয়র মোঃ আতিয়ার রহমান হাবু (৫৫) কে আটক করা হয়। তবে আতিয়ার রহমান হাবু’র আটকের বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশ থেকে নিশ্চিত করা হয়নি।

আতিয়ার রহমান হাবু (৫৫), দর্শনা ইসলামবাজারের মৃত শামসুল ইসলামের ছেলে।

তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক।

এদিকে রাতে অভিযান চালিয়ে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন (৫০) কে

গ্রেপ্তার করেছে পুলিশ। ইসাবুল উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে। তার নামে জীবননগর থানায় মামলা রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ