সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট

Homeরাজনীতি‘স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি’, পদত্যাগের কারণ জানিয়ে মুখ খুললেন ইশরাক হোসেন

‘স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি’, পদত্যাগের কারণ জানিয়ে মুখ খুললেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ নয়, বিএনপিকে বিব্রত না করতেই সিদ্ধান্ত বলে দাবি তাঁর।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেননি দাবি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, তিনি স্বেচ্ছায় প্রতিমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন তিনি।

তবে, তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি মনে করেন অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি ভুল করেননি।

“যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, আমি যদি কাউকে আঘাতপ্রাপ্ত করে থাকি বাংলাদেশের যে পর্যায়ের মানুষ হোক এই অভিযানের মাধ্যমে, সেটার জন্যে আগেই আমি দুঃখপ্রকাশ করে নিচ্ছি।”

“কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি কোনো ভুল সেদিন করিনি। আমি কেন এটা বলছি, কারণ আমি কেবল আমার নিরাপত্তার জন্যে আমার হাতে যতটুকু সময় প্রয়োজন রেখেছিলাম, তার পরবর্তীকালে সেটি আর দৃশ্যমান হয় নাই,” বলেন ইশরাক হোসেন।

অভিযান নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন পদত্যাগের ঘোষণা দেওয়া মি. হোসেন।

তাকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা চলতে থাকায় বিএনপি যেন বিব্রত না হয়, সেজন্য তিনি নিজেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগ করার ইচ্ছাপোষণ করেছেন বলে দাবি করেন মি. হোসেন।

প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ