সর্বাধিক পঠিত

spot_imgspot_img

সর্বশেষ আপডেট

Homeদেশজুড়েটাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, পেট্রোল বোমা বিস্ফোরণে গ্রেফতার ৫

টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, পেট্রোল বোমা বিস্ফোরণে গ্রেফতার ৫

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়াই হাইওয়ে থানার অদূরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ও গোড়াই ফ্লাইওভার ব্রিজ এলাকায় একাধিক পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। 

শুক্রবার (২০ নভেম্বর) মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসলাম মিয়া বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে সোপর্দ করেছে।

গত বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়াই হাইওয়ে থানার অদূরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ও গোড়াই ফ্লাইওভার ব্রিজ এলাকায় একাধিক পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর গোড়াই এলাকার পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তারা হলেন, দেলদুয়ার উপজেলার কার্যক্রম নিষিদ্ধ এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিফাত খান (৩২), একই উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার চাতকের ছেলে খন্দকার সিফাত (১৯), ঘাটাইল উপজেলার ফুলমালির চালা গ্রামের রেজাউল করিমের ছেলে সাজ্জাদ হোসেন (২১), নির্মল চন্দ্রের ছেলে অমৃত চন্দ্র (২১) এবং সুজন চন্দ্র সেতু চৌধুরীর ছেলে প্রশান্ত চন্দ্র (২২)।

এদিকে এই মামলায় গ্রেফতারকৃতদের ঘিরে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তারা স্থানীয় কেউ নন। পাশ্ববর্তী উপজেলা থেকে মির্জাপুর এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের কথায় এই নাশকতামূলক কর্মকান্ডে অংশ নেন তারা বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গোড়াই এলাকার কয়েকটি স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ