সর্বাধিক পঠিত

spot_imgspot_img

সর্বশেষ আপডেট

Homeদেশজুড়েমানবিক সমাজ গঠনে মসজিদের বড় ভূমিকা রয়েছে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

মানবিক সমাজ গঠনে মসজিদের বড় ভূমিকা রয়েছে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়; এটি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। মসজিদকে কেন্দ্র করে মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সুদৃঢ় হয়।

ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও এর উন্নয়ন একটি মহৎ কাজ। এ ধরণের উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর টাঙ্গাইলের মধুপুর উপজেলার ‘টেকী মণ্ডলপাড়া বাইতুল মোকাররম জামে মসজিদ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়; এটি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। মসজিদকে কেন্দ্র করে মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সুদৃঢ় হয়।

তিনি বলেন, নতুন এই মসজিদটি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত-বন্দেগির পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মসজিদটির সার্বিক কল্যাণ, নির্মাণকাজের সফল সমাপ্তি এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ