সর্বাধিক পঠিত

spot_imgspot_img

সর্বশেষ আপডেট

Homeদেশজুড়েচুয়াডাঙ্গা বাজারে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা বাজারে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে বেকারিপণ্য তৈরি ও সংরক্ষণ এবং অননুমোদিত রং ব্যবহারের দায়ে মো. ওয়াজেদ আলী স্বপনের মালিকানাধীন মেসার্স ঢালী ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর বাজারে অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা  পর্যন্ত এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে শিল্প লবণ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারিপণ্য তৈরি ও সংরক্ষণ এবং অননুমোদিত রং ব্যবহারের দায়ে মো. ওয়াজেদ আলী স্বপনের মালিকানাধীন মেসার্স ঢালী ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বাসি ও পচা খাবার সংরক্ষণ করে খাবার তৈরির দায়ে মো. জসিম উদ্দীনের মালিকানাধীন জসিম হোটেলকে ৫ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করা ও মূল্যবিহীন পণ্য বিক্রির দায়ে মো. মফিউল ইসলামের মালিকানাধীন মেসার্স জিহাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানকালে বেগমপুর বাজারের বিভিন্ন ফলের দোকান, শিশু খাদ্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ ও দৃশ্যমান স্থানে প্রদর্শন, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য ও ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ