চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) সীমান্তে একটি বিষধর সাপকে পিটিয়ে মেরেছে ভ্যান চালকরা। এলাকাবাসীর ধারনা এটা রাসেল ভাইপার সাপ হতে পারে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ভারতের অভ্যন্তরে সাপটি একটি বাবলা গাছের নীচে দেখতে পায় ভারতের ভ্যানচালক রতন। এরপর বাংলাদেশী ভ্যান চালকদের সাথে নিয়ে সাপটি পিটিয়ে মারে।
বাংলাদেশী ভ্যানচালক সবুজ জানায়, আমরা দু’দেশের ভ্যানচালকরা দর্শনা আইসিপিতে পাসপোর্টধারী যাত্রীদের বহন করি। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে বাবলা গাছের নীচে সাপটিকে দেখতে পায় ভারতের ভ্যান চালক রতন বাবু। পরে আমরা সাপটি কে মেরে ফেলি।
সবুজ আরো জানায়, বিষধর মানুষকে কামড় দিলে প্রানহানি ঘটতে পারে এজন্য মেরেছি।



