সর্বাধিক পঠিত

spot_imgspot_img

সর্বশেষ আপডেট

Homeদেশজুড়েটিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই পালাল নারী

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই পালাল নারী

স্থানীয় নেতাকর্মীরা ওই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।

চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে ঝর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে। ভিডিওটি নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হলে তাকে বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যায় সে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঝর্ণা আক্তার ওই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি বরিশালে।

স্থানীয়দের ভাষ্য, ঝর্ণা নিয়মিত টিকটক ভিডিও তৈরি করে। সম্প্রতি তার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি স্থানীয়দের নজরে এলে এলাকায় সমালোচনা শুরু হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে একটি কক্ষে আটকে রাখে এবং পুলিশকে খবর দেয়। তবে পুলিশের আসার খবর পেয়ে পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

এ বিষয়ে ঝর্ণার স্বামী কাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা তার স্ত্রীর উচিত হয়নি।

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, শনিবার সকালে নেতাকর্মীদের নজরে আসে টিকটকের ভিডিওটি। পরে স্থানীয় নেতাকর্মীরা ওই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই নারীর কটূক্তি করে টিকটক ভিডিও প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই  পালিয়ে যায় ওই নারী । তাকে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ