সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট

Homeদেশজুড়েযশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত

যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত

সমবায় শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, বরং এটি সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম মাধ্যম। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক বৈষম্য কমাতে সমবায় সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সমবায়ের হাত ধরে অর্থনৈতিক সমৃদ্ধি ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার’ প্রত্যয় নিয়ে যশোরের শার্শায় পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস।

রবিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমবায় সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল,করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’।

দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শার্শা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, সমবায় শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, বরং এটি সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম মাধ্যম। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক বৈষম্য কমাতে সমবায় সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

আলোচনা সভা শেষে অতিথিরা সমবায় কার্যক্রমে অবদান ও উৎসাহ প্রদানে ক্রেস্ট চেক চেক বিতরণ করেন। পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে সমবায় আন্দোলনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার গুরুত্ব তুলে ধরা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ