সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট

Homeবন্দর নিউজবেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ চালান আটক

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ চালান আটক

আটক ট্রাকটির নম্বর যশোর-ট-১১-৬৩৯৩। এতে ২৫ টন পণ্য ছিল। পণ্যটির আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার অনিন্দিতা ইন্টারন্যাশনাল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল। সংশ্লিষ্ট আমদানি বিল অব এন্ট্রি নম্বর সি-৭৭১৫৪। গত ৮ নভেম্বর চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বেনাপোল স্থলবন্দর থেকে মিথ্যা ঘোষণা দিয়ে কেমিক্যাল পাচারের চেষ্টার অভিযোগে একটি পণ্য চালানসহ ট্রাক আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার রাত ৮টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্য চালানটি বের করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা করে কাস্টমস কর্তৃপক্ষ।

আটক ট্রাকটির নম্বর যশোর-ট-১১-৬৩৯৩। এতে ২৫ টন পণ্য ছিল। পণ্যটির আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার অনিন্দিতা ইন্টারন্যাশনাল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল। সংশ্লিষ্ট আমদানি বিল অব এন্ট্রি নম্বর সি-৭৭১৫৪। গত ৮ নভেম্বর চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে।

কাস্টমস সূত্র জানায়, কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার হিসেবে। কিন্তু চালানটি বন্দরে প্রবেশের পর যথাযথ অ্যাসেসমেন্ট ছাড়াই একই দিন ট্রাকে লোড করে বের করে নেওয়ার প্রস্তুতি চলছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা সেখানে অভিযান চালান। এ সময় আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়।

কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য কোনো মূল্যবান কেমিক্যাল পাচার এবং শুল্ক ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। তবে পণ্যটি প্রকৃতপক্ষে কী, তা পরীক্ষার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ কারণে চালানটি জব্দ করে পরীক্ষাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পণ্যের প্রকৃত পরিচয় ও সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হবে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বন্দরের ৯ নম্বর শেডে একটি পণ্য চালান আনলোড হওয়ার পর একই দিন আবার বাংলাদেশি ট্রাকে লোড করে বের করে নেওয়া হচ্ছে। পরে কর্মকর্তারা শেডে গিয়ে আমদানির কাগজপত্র যাচাই করেন। সেখানে দেখা যায়, ৮ নভেম্বর আসা একটি চালানের বিপরীতেই গেট পাস দেখিয়ে অন্য একটি পন্য চালান বন্চেদর থেকে বের করে নেওয়ার চেহ্ষ্টাটা চলছিল। এতে পণ্যটি মিথ্যা ঘোষণায় বের করে নেওয়ার আশঙ্কা তৈরি হয়।

তিনি আরও বলেন, কাগজপত্রে পণ্যটির ঘোষণা ট্যালকম পাউডার দেওয়া হলেও পরীক্ষাগারের প্রতিবেদন ছাড়া প্রকৃত পণ্য শনাক্ত করা সম্ভব নয়। ল্যাব পরীক্ষার পর পণ্যের পরিচয় নিশ্চিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ