সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট

Homeদেশজুড়েআলমডাঙ্গায় গোয়াল ঘর থেকে সার ও গ্যাস সিলিন্ডার জব্দ

আলমডাঙ্গায় গোয়াল ঘর থেকে সার ও গ্যাস সিলিন্ডার জব্দ

অভিযানের অংশ হিসেবে নগরবোয়ালিয়া মাঠ পাড়ার বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। প্রশাসনের নজর এড়াতে অসাধু ব্যবসায়ীরা বসতবাড়ির গোয়ালঘর, রান্নাঘর এমনকি খড় বা বিচালির গাদার নিচেও সারের বস্তা লুকিয়ে রেখেছিল।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অবৈধভাবে মজুদ রাখা এক হাজারেরও বেশি বস্তা রাসায়নিক সার ও ৩৭টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার হাটবোয়ালিয়া গাংনী রোডের ‘হুছাইন স্টোর’ এবং নগরবোয়ালিয়া মাঠ পাড়ার বিভিন্ন বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), আলমডাঙ্গা থানা পুলিশ ও উপজেলা ভূমি প্রশাসনের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার হাটবোয়ালিয়া গাংনী রোডে অবস্থিত হুছাইন স্টোরের গোডাউনে তল্লাশি চালানো হয়। সেখানে অনুমোদনহীন বিপুল পরিমাণ সারের পাশাপাশি অবৈধভাবে মজুদ রাখা ৩৭টি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।

পরবর্তীতে অভিযানের অংশ হিসেবে নগরবোয়ালিয়া মাঠ পাড়ার বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। প্রশাসনের নজর এড়াতে অসাধু ব্যবসায়ীরা বসতবাড়ির গোয়ালঘর, রান্নাঘর এমনকি খড় বা বিচালির গাদার নিচেও সারের বস্তা লুকিয়ে রেখেছিল। সেখান থেকেও বিপুল পরিমাণ সার উদ্ধার করা হয়। সব মিলিয়ে এক হাজারেরও বেশি বস্তা সার জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে এসব সার অবৈধভাবে মজুদ করা হয়েছিল। জব্দকৃত সার ও গ্যাস সিলিন্ডার প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ