সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট

Homeদেশজুড়েডান্স কার্নিভালে সিইউসি স্কুলের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা, সিইউসি পরিবারকে সংবর্ধনা

ডান্স কার্নিভালে সিইউসি স্কুলের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা, সিইউসি পরিবারকে সংবর্ধনা

সিইউসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিভা বিকাশেও নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের নৃত্য, সংগীতসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করা সেই কার্যক্রমেরই অংশ।

নিজস্ব প্রতিবেদক, এনবি সংবাদ : খুলনার অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খুলনা মডার্ন ডান্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত ডান্স কার্নিভালে নৃত্য পরিবেশন করেছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত সিইউসি স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

শুক্রবার খুলনার লায়ন্স স্কুল অডিটোরিয়ামে এ ডান্স কার্নিভালের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিইউসি স্কুলের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। মডার্ন ডান্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং সিইউসি স্কুলের ডান্স কোরিওগ্রাফার তুলি জাহান ও কোরিওগ্রাফার কারিমা আক্তারের নির্দেশনায় শিক্ষার্থীরা এ নৃত্য পরিবেশন করে।

ডান্স কার্নিভালে সিইউসি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। প্রশিক্ষকদের কোরিওগ্রাফিতে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। তাদের পরিবেশনা শেষে আয়োজকদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকদের কাছ থেকেও প্রশংসা পায় শিক্ষার্থীরা।

ডান্স কার্নিভালে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ খুলনা মডার্ন ডান্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিইউসি স্কুলের শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

একই অনুষ্ঠানে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি), খুলনাকে সংবর্ধনা দেওয়া হয়।

মডার্ন ডান্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিপ্লব ভাইয়ের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন সিইউসি সভাপতি মো. শাহিন হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মডার্ন ডান্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও সিইউসি স্কুলের ডান্স কোরিওগ্রাফার তুলি জাহান, ডান্স কোরিওগ্রাফার কারিমা আক্তার, সিইউসি কোষাধ্যক্ষ মিম আক্তার মনিকাসহ সংশ্লিষ্টরা।

সিইউসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিভা বিকাশেও নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের নৃত্য, সংগীতসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করা সেই কার্যক্রমেরই অংশ।

ডান্স কার্নিভালে সিইউসি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের প্রতিভা প্রকাশের একটি সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের সাংস্কৃতিক বিকাশেও ভূমিকা রাখে।

সিইউসি স্কুলকে ডান্স কার্নিভালে আমন্ত্রণ জানানো, শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনের সুযোগ তৈরি, শুভেচ্ছা স্মারক প্রদান এবং সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে সিইউসি পরিবারকে সংবর্ধনা দেওয়ায় খুলনা মডার্ন ডান্স অ্যাসোসিয়েশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সিইউসি সভাপতি মো. শাহিন হোসেন।

সিইউসি বা ‘কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড’ খুলনায় সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিশুদের সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিভা বিকাশেও সংগঠনটি গুরুত্ব দিচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ