জেলা প্রতিনিধি, ০৩ নভেম্বর, এনবি সংবাদ : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চুয়াডাঙ্গা পৌর শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আগামী ৩ (তিন) মাসের জন্য জেলা আহ্বায়ক কমিটি এই কমিটি অনুমোদন করে।
অনুমোদিত এই কমিটিতে মো. আলাউদ্দীনকে আহ্বায়ক এবং সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক মো. আসলাম হোসেন কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিটির অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন: যুগ্ম আহ্বায়ক: মো. ইনসান মণ্ডল ও মো. মাসুদ রানা ও সুমাইয়া আক্তার।
যুগ্ম সদস্য সচিব: মো. মুসফিকুর রহমান ও মো. রফিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক: মো. জাহিদুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক: মো. মামুন অর রশিদ, সামলা খাতুন। প্রচার সম্পাদক: মোহাম্মদ আলী। সদস্য: মো. একরামুল হক, মো. লিটন মিয়া, মো. মাসুম হোসেন, হালিমা খাতুন, মো. ইবনে হাসিব, মো. সাহিন হোসেন ও মো. লাভলু।
আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমা দেয়ার জন্য এই কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় আহ্বায়ক মো. আলাউদ্দীন বলেন, “আলহামদুলিল্লাহ! জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চুয়াডাঙ্গা পৌর শাখার আহ্বায়ক কমিটির দায়িত্ব অর্পণের জন্য জেলা কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দল ও জনগণের কল্যাণে সততা এবং নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করতে চাই। চুয়াডাঙ্গাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
অন্যদিকে সদস্য সচিব মো. আসলাম হোসেন বলেন, চুয়াডাঙ্গা পৌর এনসিপি’র সদস্য সচিব হিসেবে আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তা যেন সঠিকভাবে পালন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই। সংগঠনের আদর্শকে সামনে রেখে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো



